হাওরখাল নিয়ে ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে- অভিযোগ জয়নাল আবেদিনের
Led Bottom Ad

হাওরখাল নিয়ে ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে- অভিযোগ জয়নাল আবেদিনের

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

০২/১২/২০২৫ ২৩:৪২:৪৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হাওরখাল জলমহালে মাছ লুটের ঘটনায় জড়িত সকলের বিচার দাবি করেছেন বড়লেখা উপজেলার বর্নি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন। তিনি গতকাল বড়লেখার নিজ বাসভবনে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে এই বিচারের দাবি জানান। তিনি বলেন, এই ঘটনায় যেহেতু একটি মামলা দায়ের হয়েছে,এখন অপক্ষো করতে হবে-দোষীদের গ্রেপ্তার হওয়া পর্যন্ত। দোষীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢালাওভাবে যেকোন রাজনৈতিক দলের নামে অপপ্রচার-মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করতে পারে। তিনি ন্যায় বিচারের স্বার্থে যেকোন অপপ্রচার কিংবা গুজব ছড়ানো থেকে সকলকে বিরত থাকার আহবান জানান। 


ঘটনার দিনের প্রসঙ্গ তোলে তিনি বলেন, উপজেলা প্রশাসন নিজেদের প্রতিনিধিদের উপস্থিতিতে ওইদিন যথাযথ প্রক্রিয়ায় প্রকাশ্য নিলামের মাধ্যমে মাছ বিক্রয় করে চলে আসে। এর পরবর্তীতে বিকাল বেলায় তোলা মাছ জোরপূর্বক লুটপাট করা হয়েছে। লুটপাটের ঘটনার পরদিন বড়লেখা থানায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় যদি কোন রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা থেকে থাকে, তাহলে যতোবড় শক্তিশালী হোক না কেন,তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে।  তিনি বলেন, একটি পক্ষ তাদের হীন উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে রাজনৈতিকভাবে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য সুপরিকল্পিতভাবে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তিনি যে কোনো বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস না করে প্রকৃত তথ্য যাচাইয়ের আহ্বান জানান। 


হিফজুর রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad