বড়লেখায় নিসচার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Led Bottom Ad

বড়লেখায় নিসচার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিনিধি,বড়লেখা :

০১/১২/২০২৫ ২০:০৪:৫৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বড়লেখায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা শাখার আয়োজনে পৌরশহর প্রদক্ষিণ করে র‌্যালিটি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক আইনুল ইসলাম সভার সঞ্চালনা করেন। সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি খলিলুর রহমান, ট্রাফিক পুলিশ সদস্য হাদিকুল ইসলাম, নিসচা বড়লেখার পৃষ্ঠপোষক নিজাম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সহ-সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ, আহমেদ নোমান, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক রমা কান্ত দাস, অর্থ সম্পাদক এহসান আহমদ, দপ্তর সম্পাদক সাহাব উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক নয়ন চক্রবর্তী, প্রচার সম্পাদক আফজাল হোসেন রুমেল, সহ-প্রচার সম্পাদক শাকিল আহমদ ও অন্যান্য সদস্যরা।

বক্তারা বলেন, নিরাপদ সড়ক গড়তে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জরুরি। পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও ট্রাফিক আইন মেনে চলার গুরুত্বের ওপর জোর দেওয়া হয়।

আলোচনা সভার শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad