বড়লেখায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
Led Bottom Ad

বড়লেখায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

০১/১২/২০২৫ ১২:৩৭:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গাংকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত বড়লেখা-জুড়ী নির্বাচনী-১ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব নাসির উদ্দীন আহমেদ মিঠু।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, আনোয়ারুল ইসলাম, দক্ষিণভাগ ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক ছায়দুল হক। ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ স্থানীয় সর্বস্তরের জনগণ দোয়া মাহফিলে অংশ নেন। ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এমরান মাহমুদের তেলাওয়াতের মাধ্যমে দোয়া মাহফিল শুরু হয়। পরে প্রধান অতিথি আলহাজ্ব নাসির উদ্দীন আহমেদ মিঠুকে ফুল দিয়ে স্বাগত জানান ছাত্রদল নেতৃবৃন্দ। অনুষ্ঠানে অনার্সে কৃতিত্ব অর্জন করায় ৯ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মিজানুর রহমানকে সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠাতাকালীন সভাপতি আশরাফুল ইসলামের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাকেও সম্মাননা স্মারক দেওয়া হয়।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন ৯ নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান সায়েম। শেষ পর্বে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক হাফিজ খলিলুর রহমান শাহীন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad