হাকালুকি হাওরে মনিটরিং সেলের তদারকিতে স্বচ্ছভাবে মাছ আহরণ শুরু
Led Bottom Ad

হাকালুকি হাওরে মনিটরিং সেলের তদারকিতে স্বচ্ছভাবে মাছ আহরণ শুরু

নিজস্ব প্রতিনিধি,বড়লেখা :

২৯/১১/২০২৫ ২১:০৬:৫৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হাকালুকি হাওরের সবচেয়ে বড় জলমহাল ‘হাওরখাল’-এ মাছ আহরণ ও খাস কালেকশনের স্বচ্ছতা নিশ্চিত করতে গঠিত স্বেচ্ছাসেবক মনিটরিং সেলের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বড়লেখা উপজেলা পরিষদের সেমিনার কক্ষে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাঈমা নাদিয়া।


জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী বিএনপি, জামায়াত, খেলাফত মজলিশ, এনসিপি ও গণঅধিকারের প্রতিনিধিদের নিয়ে এ মনিটরিং সেল গঠন করা হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়, এসিল্যান্ডের নেতৃত্বে কমিটির সদস্যদের উপস্থিতিতে শনিবার থেকেই হাওরখাল বিলে মাছ আহরণ ও খাস কালেকশন করা হবে।


সভায় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক কমিটির সদস্য তালিমপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান, বর্ণি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, সুজানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নছিব আলী, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, এনসিপির জেলা যুগ্ম আহ্বায়ক তামিম আহমদ, উপজেলা খেলাফত মজলিশ সভাপতি কাজী এনামুল হক, জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহফুজসহ বিভিন্ন রাজনৈতিক দল ও মৎস্যজীবী প্রতিনিধিরা।


সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া বলেন,হাওরখাল বিলে রক্ষণাবেক্ষণ ও খাস কালেকশন নিয়ে নানা অভিযোগ ওঠায় দুই সহকারী ভূমি কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরানো হয়েছে। মাছ লুটপাটের ঘটনায় থানায় মামলা হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশনা মেনে মনিটরিং সেলের তত্ত্বাবধানে স্বচ্ছভাবে মাছ আহরণ নিশ্চিত করা হবে।


তিনি জানান, শনিবার তিনি এবং কমিটির সদস্যরা হাওরে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন এবং সরকারের মৎস্যসম্পদ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

রোদ্দুর রিফাত

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad