মৌলভীবাজারে মোটরসাইকেলসহ দুই মাদককারবারি আটক
মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নে বিজিবি–৫২ ব্যাটালিয়নের বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে ফুলতলা বিওপির একটি টহলদল সীমান্ত এলাকা থেকে প্রায় ২ কিলোমিটার ভেতরে ফুলতলা গেইট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন—ফুলতলা ইউনিয়নের রাজকী গ্রামের সজল গোয়ালার ছেলে সজল গোয়ালা (২২) এবং সজল ভূইয়ার ছেলে অজয় রিকমুন (১৯)।
বিজিবি সূত্রে জানা যায়, তাদের কাছ থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য ৭ লাখ ৪১ হাজার টাকা।
বিজিবি–৫২ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক ও ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ বলেন, আটককৃত দুই যুবককে জব্দকৃত মালামালসহ আইনি প্রক্রিয়া শেষে জুড়ী থানা ও কাস্টমসে হস্তান্তরের কার্যক্রম চলছে।
এ রহমান
মন্তব্য করুন: