কমলগঞ্জে বিআরডিবি’র চেয়ারম্যান নির্বাচিত হলেন ছরওয়ার নান্না
Led Bottom Ad

কমলগঞ্জে বিআরডিবি’র চেয়ারম্যান নির্বাচিত হলেন ছরওয়ার নান্না

নিজস্ব প্রতিনিধি, কমলগঞ্জ

২৬/১১/২০২৫ ১৩:৫৫:২৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

কমলগেঞ্জ বিআরডিবি’র (বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড) এর চেয়ারম্যান নির্বাচিত হলেন ছরওয়ার শোকরানা নান্না। তিনি সর্বাধিক ২৮ ভোট বেশি পেয়ে  জালালিয়া কৃষক সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হলেন। 


এর আগে মঙ্গলবার (২৫ নভেম্বর) উপজেলা বিআরডিবি হলরুমে উৎসবমুখর পরিবেশ ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৩টায় শেষ হয়। ভোট গণনার শেষে বিকাল ৩টার পর বিআরডিবি ব্যবস্থাপনা কমিটির নির্বাচন শেষে এই ফলাফল ঘোষণা করেন উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীপ) ও প্রিজাইডিং অফিসার মোর্শেদা খানম।


নির্বাচনে সহ-সভাপতি পদে নন্দকুমার সিংহ মই প্রতীক নিয়ে ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একমাত্র প্রতিদ্বন্দি মাকমুদ মিয়া মাছ প্রতীকে ৬ ভোট পেয়েছেন। আগামী ৩ বছর নবনির্বাচিত কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন।


স্থানীয়রা জানায়, দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করাই গণতান্ত্রিক চর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ। জয়-পরাজয় বড় বিষয় না হলেও অংশগ্রহণের মধ্য দিয়ে সমবায় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়। এ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।


বিআরডিবি নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় অফিসার ছালিক আহমদ ভূঁইয়া জানায়, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে মোট ৩৮ জন ভোটার ছিলেন। এর মধ্যে ৩৮জন ভোটারই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটাররা তাদের মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে বিজয় করতে পেরে নিজেরাও সন্তুষ্টি প্রকাশ করেন।

রোদ্দুর রিফাত

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad