বড়লেখায় র‌্যাব–৯-এর অভিযানে কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ১
Led Bottom Ad

বড়লেখায় র‌্যাব–৯-এর অভিযানে কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিনিধি,বড়লেখা :

২৫/১১/২০২৫ ১৯:২৩:১০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সোয়ারারতল গ্রামে র‌্যাব–৯ শ্রীমঙ্গলের অভিযানে রুনু মিয়ার বাড়ি থেকে ৯১৪৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়েছে। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ২৭ লাখ ৪৩ হাজার ২০০ টাকা।


মঙ্গলবার ভোরে পুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সোয়ারারতল গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় আসামি মো. দেলোয়ার হোসেন (৩৫)–কে আটক করা হয়। তার বাড়ির ঠিকানা— গ্রাম: বোবারতল ফেকুছড়া, দক্ষিণ শাহবাজপুর, বড়লেখা, মৌলভীবাজার।


জব্দকৃত আলামতের বর্ণনায় জানা গেছে, ৪৬টি কালো রঙের বায়ুরোধী পলিজিপার প্যাকেটে ৯১৪৪ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ ঘটনায় বড়লেখা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

রোদ্দুর রিফাত

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad