বড়লেখায় চা বাগানে কিশোরী শিক্ষার মানোন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন ইউএনও
Led Bottom Ad

বড়লেখায় চা বাগানে কিশোরী শিক্ষার মানোন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন ইউএনও

নিজস্ব প্রতিনিধি,বড়লেখা :

২৫/১১/২০২৫ ০০:৫৪:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নিউ সমনবাগ চা বাগানে Malala Fund এর অর্থায়নে বড়লেখায় আজ সোমবার ২৪ নভেম্বর ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) বাস্তবায়নাধীন Ensuring Quality Education for the Adolescent Girls of Tea Gardens প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার জনাব গালিব চৌধুরী।


পরিদর্শনকালে তিনি শিক্ষার্থী, পঞ্চায়েত প্রতিনিধি ও অভিভাবক প্রতিনিধিদের সঙ্গে প্রকল্পের অগ্রগতি, শিক্ষার্থীদের উন্নয়ন এবং বাগানের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। তিনি উপস্থিত সবাইকে পারিবারিক ও সামাজিক দায়িত্ব পালনে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, জীবনের লক্ষ্য নির্ধারণ করে নিয়মিত পড়াশোনার মাধ্যমে স্বপ্ন অর্জন সম্ভব—তাই পড়াশোনায় আরও মনোযোগী হওয়া জরুরি।


বাগান এলাকার সার্বিক উন্নয়নে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। এসময় নিউ সমনবাগ চা বাগানের ফ্যাক্টরি ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।


পরিদর্শনের শেষে তিনি বাগান ব্যবস্থাপনায় পরিচালিত নিউ সমনবাগ প্রাথমিক বিদ্যালয়ে এফআইভিডিবি’র অনুদানে নির্মিত ওয়াশ ব্লক, ক্লাসরুম মেরামত ও ডেকোরেশন কাজ ঘুরে দেখেন এবং শিক্ষার অগ্রগতি মূল্যায়ন করেন।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad