শ্রীমঙ্গলে ১২ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার
Led Bottom Ad

শ্রীমঙ্গলে ১২ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

২৪/১১/২০২৫ ১৮:৩৬:২৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১২ ফুট দৈর্ঘ্যের প্রায় ২০ কেজি ওজনের বিশার আকৃতির একটি অজগর উদ্ধার করেছে  বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

সোমবার (২৪ নভেম্বর) দুপুর ১টায় উপজেলার ইছবপুর এলাকায় ঝোপঝাড় পরিষ্কার করার সময় শ্রমিকরা হঠাৎ দেওয়ালের ওপর ওই অজগর সাপ দেখতে পান। সাপটি দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে তারা দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ এবং পরিবেশ কর্মী রিদন গৌড় ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে অজগর হিসেবে শনাক্ত করেন। এরপর তাঁরা সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad