বড়লেখায় নিসচা নেতৃবৃন্দকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা
Led Bottom Ad

বড়লেখায় নিসচা নেতৃবৃন্দকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

২৩/১১/২০২৫ ১৮:৪১:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি গোলাম কিবরিয়া ও কার্যনির্বাহী সদস্য জালাল আহমদ–এর জন্মদিন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

শনিবার বড়লেখা উপজেলা নিসচার উদ্যোগে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ জন্মদিনের শুভেচ্ছা জানান এবং দুই নেতার হাতে ফুলের তোড়া তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ, সহ-দপ্তর সম্পাদক নয়ন চক্রবর্তী, সহ-দুর্ঘটনা অনুসন্ধান সম্পাদক নূরে আলম মোহন, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য মৃনাল কান্তি দাস, সদস্য দীগন্ত দাস দীপ্ত প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, সহ-সভাপতি গোলাম কিবরিয়া ও সদস্য জালাল আহমদ নিসচার বিভিন্ন কার্যক্রমে দীর্ঘদিন ধরে আন্তরিকভাবে দায়িত্ব পালন করে আসছেন। তাদের জন্মদিনে সংগঠনের সকল সদস্য পক্ষ থেকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করা হয়।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad