রাজনগরে ব্যবসায়ীর সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই: তিনজন গ্রেফতার
Led Bottom Ad

মটরসাইকেল ও প্রাইভেট কার জব্দ

রাজনগরে ব্যবসায়ীর সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই: তিনজন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, রাজনগর

২২/১১/২০২৫ ১৭:২৬:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের রাজনগরে ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুর এলাকার তুহিন আহমেদ (২৪), রাজনগর উপজেলার আদমপুরের সালমান আহমদ (২৪) ও কমলগঞ্জ উপজেলার পূর্ব কালেঙ্গার মিজানুর রহমান (৩০)।

পুলিশ জানায়, গত ১৮ নভেম্বর সকালে চান্দভাগ চা বাগানের মুদি ব্যবসায়ী মো. ইমরান মিয়া তার পিতাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে শ্রীমঙ্গল যাচ্ছিলেন। রাজনগর উপজেলার নন্দীউড়া এলাকায় পৌঁছালে নেভি-ব্লু রঙের একটি প্রাইভেট কার পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে গাড়ি থেকে নেমে আসা ৩–৪ জন ব্যক্তি জিআই পাইপ দিয়ে মারধর করে সাড়ে ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় রাজনগর থানায় মামলা হয়।

মামলার তদন্তে নেমে রাজনগর থানার পুলিশ ও র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সহায়তায় গত ২১ নভেম্বর রাতে মৌলভীবাজার সদর উপজেলার নূরজাহান হাসপাতালের সামনে প্রথমে তুহিন আহমেদকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতেই সদর উপজেলার ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে সালমান আহমদকে গ্রেফতার করা হয়। সেখান থেকে একটি কালো জিক্সার মোটরসাইকেলও জব্দ করা হয়। পরবর্তীতে শনিবার (২২ নভেম্বর) ভোরে হিলালপুর এলাকা থেকে ছিনতাই চক্রের আরেক সদস্য মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। পরে মৌলভীবাজার সদর উপজেলার শ্রীবাউর গ্রামের রনি দেবনাথের বাড়ি থেকে ছিনতাইয়ে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।

রাজনগর থানার ওসি জানান, প্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা তথ্যের সহায়তায় অল্প সময়ের মধ্যে চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ছিনতাই চক্রের অন্যান্য সদস্য ও ছিনতাইকৃত টাকা উদ্ধারের অভিযান চলছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad