মৌলভীবাজারে সৎ বাবার নির্যাতনে শিশুর মৃত্যু, আসামি গ্রেপ্তার
Led Bottom Ad

মৌলভীবাজারে সৎ বাবার নির্যাতনে শিশুর মৃত্যু, আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

২২/১১/২০২৫ ১৫:২৮:২১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারে সৎ বাবার নির্যাতনে রাকিব (৩) নামের এক শিশুর মৃত্যুর ঘটনায় প্রধান আসামি আবাস মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে সদর থানার একটি বিশেষ দল সদর উপজেলার জগন্নাথপুর এলাকা থেকে তাকে আটক করে।


মামলার এজাহারে বলা হয়, আবাস মিয়া প্রায়ই শিশুটির মাকে টাকা চাইতেন এবং টাকা না দিলে বিভিন্ন হুমকি দিতেন। গত ১৭ নভেম্বর রাতে রাকিবের মা আকলিমা বেগম কর্মস্থলে গেলে তিনি সুযোগ পেয়ে শিশুটিকে মারধর করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় গুরুতর আহত অবস্থায় রাকিবকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে রাত ১১টা ৪০ মিনিটে সে মারা যায়।


মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, ‘ঘটনার পর পরই বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।’ গ্রেপ্তারকৃত আবাস মিয়াকে আজ আদালতে পাঠানো হবে।

রোদ্দুর রিফাত

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad