বড়লেখায় পোলিং এজেন্ট স্বপন দেবের দুই বছরের দণ্ড বহাল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাল ভোট

বড়লেখায় পোলিং এজেন্ট স্বপন দেবের দুই বছরের দণ্ড বহাল

নিজস্ব প্রতিনিধি,বড়লেখা :

২১/১১/২০২৫ ২১:৩৯:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বড়লেখার দক্ষিণভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার ঘটনায় দণ্ডিত পোলিং এজেন্ট স্বপন দেবের দুই বছরের কারাদণ্ডের রায় উচ্চ আদালতে বহাল রাখা হয়েছে।


মামলার নথি থেকে জানা যায়, ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচনের দিন কেন্দ্রের দ্বিতীয় তলায় দায়িত্বে থাকা পোলিং অফিসার শৌচাগারে গেলে স্বপন দেব সহকারী পোলিং অফিসারের হেফাজত থেকে জোর করে তিনটি ব্যালট পেপার নিয়ে নৌকা প্রতীকে সীল মারেন। ব্যালট পেপারগুলো বাক্সে ঢোকানোর সময় নির্বাচন অনুসন্ধান কমিটির এক কর্মকর্তা তাকে হাতে–নাতে আটক করেন।


ঘটনার পর স্বপন দেবের বিরুদ্ধে মামলা দায়ের হলে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।


দণ্ডিত স্বপন দেব পরে মৌলভীবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আপিল করেন। তবে আদালত সাক্ষ্য–প্রমাণ ও জব্দ হওয়া ব্যালট পেপার পর্যালোচনা করে আগের রায় বহাল রাখেন এবং সংশ্লিষ্ট আদালতকে স্বপন দেবের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির নির্দেশ দেন।


বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রিপন আহমদ বলেন, আপিল রায়ের নথি আদালতে পৌঁছেছে এবং বৃহস্পতিবার সাজা পরোয়ানা জারির জন্য মামলাটি উপস্থাপন করা হয়েছে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: