ওয়াজ মাহফিলে চিরকুটকে কেন্দ্র করে বড়লেখায় দুই বাড়িতে হামলা–ভাঙচুর
Led Bottom Ad

ওয়াজ মাহফিলে চিরকুটকে কেন্দ্র করে বড়লেখায় দুই বাড়িতে হামলা–ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

২১/১১/২০২৫ ০৩:২৪:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখায় ওয়াজ মাহফিলে বিয়ের অনুষ্ঠানে গানবাজনার বৈধতা প্রসঙ্গে প্রশ্ন তোলা একটি চিরকুটকে কেন্দ্র করে দুই বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার চানপুর ও পূর্ব বড়থল এলাকায় এ ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।


স্থানীয় সূত্র জানায়, চানপুর গ্রামের মৃত ফরিজ আলীর ছেলে সেলিম উদ্দিনের মেয়ের বিয়ে হয় ১৭ নভেম্বর। বিয়েতে স্টেজ বেঁধে উচ্চস্বরে গানবাজনা করা হয়। বিষয়টি নিয়ে এলাকার অনেকেই ক্ষুব্ধ ছিলেন।


পরে ১৩ নভেম্বর পূর্ব বড়থল আদর্শ গ্রামের মসজিদে ওয়াজ মাহফিল চলাকালে বড়থল গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে এক যুবক চিরকুট দিয়ে হুজুরকে জিজ্ঞেস করেন—বিয়েতে উচ্চস্বরে গানবাজনা ইসলামে বৈধ কি না। বক্তা ওয়াজেও এ বিষয়ে আলোচনা করেন।


এদিকে সেলিম উদ্দিনের পরিবারের সদস্যরা ভুল ধারণা করেন—ফজলু মিয়ার ছেলে ইসমাইল তাদের বিরুদ্ধে চিরকুট দিয়ে অভিযোগ করেছেন। এ অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে ফরিজ আলীর ছেলে সেলিম, রুবেল, শাহিনসহ ৫০–৬০ জন মিলে ইসমাইল, ইব্রাহিম ও সাব্বিরদের বাড়িতে হামলা চালায়। ঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর করা হয়। হামলার সময় মহিলারা আতঙ্কে ঘর ছেড়ে পালিয়ে যান। স্থানীয়রা বাধা দিলেও হামলাকারীদের থামাতে পারেননি। হামলার পরে তারা পাশের প্রবাসী আব্দুল লতিফের বাড়িতেও ভাঙচুর চালায়।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে হামলার শিকার দুই বাড়িসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।


ঘটনাটি স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।


রোদ্দুর রিফাত

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad