বড়লেখায় তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বড়লেখায় ১০০ খতমে কোরআন, আলোচনা সভা, দোয়া মাহফিল ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার এ আয়োজন করেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও মৌলভীবাজার-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী শরীফুল হক সাজু।
আলোচনা শেষে তারেক রহমান ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত, এবং বর্তমান সরকারের নির্যাতনে ক্ষতিগ্রস্ত বিএনপি নেতা-কর্মীদের জন্যও দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কাঠালতলী দারুল ফুরকান মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা আব্দুল বাছিত ও মাওলানা লুৎফুর রহমান।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক দুলালের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মালিকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন শরীফুল হক সাজু, আমেরিকা প্রবাসী বিএনপি নেতা হাবিবুর রহমান, বড়লেখা পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকনসহ দলীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ রহমান
মন্তব্য করুন: