শ্রীমঙ্গলে স্কুলছাত্রী সুমাইয়া নিখোঁজ
Led Bottom Ad

শ্রীমঙ্গলে স্কুলছাত্রী সুমাইয়া নিখোঁজ

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

২০/১১/২০২৫ ১৬:০৮:৪৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সুমাইয়া আক্তার নামে এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে শহিদ সাজ্জাদ হোসেন (বর্ডার গার্ড) উচ্চ বিদ্যালয় থেকে বাড়িতে ফেরার পথে সে নিখোঁজ হয় বলে জিডি সূত্রে জানা গেছে।


নিখোঁজ সুমাইয়ার পরিবার জানায়, বিকেলে স্কুল ছুটি হলেও সুমাইয়া সন্ধ্যা পর্যন্ত বাসায় ফেরেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে রাত সাড়ে ৮টার দিকে পরিবারের পক্ষ থেকে শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়।


জানা যায়, সুমাইয়া শহরের শহিদ সাজ্জাদ হোসেন (বর্ডার গার্ড) উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। সে শহরতলীর দক্ষিণ মুসলিমবাগ এলাকার বাবুল মিয়া ও জেসমিন আক্তারের মেয়ে।


এদিকে, মেয়েটির সন্ধান পেলে 01854-825740 (পিতা) এবং 01724-760019 নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

রোদ্দুর রিফাত

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad