মৌলভীবাজার-১ আসনে আমিনুল ইসলামের সমর্থনে জনসভা
Led Bottom Ad

মৌলভীবাজার-১ আসনে আমিনুল ইসলামের সমর্থনে জনসভা

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

২০/১১/২০২৫ ০০:২৮:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলামের সমর্থনে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টায় অনুষ্ঠিত জনসভায় বিপুল সংখ্যক স্থানীয় মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।


প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আমিনুল ইসলাম বলেন, “জনগণের আস্থা ও ভালোবাসাই আমার শক্তি। সুযোগ পেলে এলাকার অবহেলিত উন্নয়নখাতগুলোকে অগ্রাধিকার দিয়ে কাজ করবো। ন্যায়, সততা ও সুশাসন প্রতিষ্ঠাই হবে আমার প্রধান লক্ষ্য।” তিনি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও যুবসমাজের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।


অন্যান্য বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে যোগ্য ও নৈতিক নেতৃত্ব গঠনের ওপর গুরুত্ব আরোপ করে মাওলানা আমিনুল ইসলামের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।


সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। জনসভায় স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী, ব্যবসায়ী, তরুণসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad