৩১ দফা বাস্তবায়নে মাঠে শওকতুল ইসলাম শকু
Led Bottom Ad

৩১ দফা বাস্তবায়নে মাঠে শওকতুল ইসলাম শকু

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

১৯/১১/২০২৫ ১৭:৪২:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজারের কুলাউড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে তৃণমূলে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে ধানের শীষের প্রার্থী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শওকতুল ইসলাম শকু।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার সর্ববৃহৎ ব্রাহ্মণবাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এসময় তিনি ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহবায়ক রেদওয়ান খান, বিএনপি নেতা শামীম আহমদ চৌধুরী, আলমগীর হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, দেলোয়ার হোসেন, সারোয়ার আলম বেলাল, ব্রাহ্মণবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিক আহমদ, বিভিন্ন ইউনিয়ন ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এর আগে শনিবার ও রবিবার কুলাউড়া শহরের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীর মানুষের মাঝেও ৩১ দফার লিফলেট বিতরণ করেন শওকতুল ইসলাম শকু।

লিফলেট বিতরণকালে শওকতুল ইসলাম শকু বলেন, “তারেক রহমান উপস্থাপিত ৩১ দফা কর্মসূচি দেশের মানুষের মুক্তি, ন্যায়বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দিতে কুলাউড়ার প্রতিটি ইউনিয়ন, পৌরসভা, গ্রাম ও বাজার এলাকায় ঘরে ঘরে প্রচারণা চালাচ্ছি। জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি।”


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad