জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেফতার
মৌলভীবাজার জেলার জুড়ীতে সরকার বিরোধী মিছিলে অংশ নেওয়ার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের সদস্য ও ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃত ওই ছাত্রলীগ নেতা হলেন উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের আব্দুল মুনিমের ছেলে আরিফুল ইসলাম শুভ।
মঙ্গলবার (১৮নভেম্বর) সন্ধ্যার পর থেকে এ অভিযান চালায় পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সরকার বিরোধী মিছিলে অংশগ্রহণের অপরাধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার ওসি মুরশেদুল আলম ভূইয়া বলেন, “আরিফুল ইসলাম শুভর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: