বড়লেখায় পরোয়ানাভুক্ত ৪ আসামীসহ গ্রেফতার ৮
Led Bottom Ad

বড়লেখায় পরোয়ানাভুক্ত ৪ আসামীসহ গ্রেফতার ৮

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

১৭/১১/২০২৫ ১৮:২৬:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখায় থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ৪ পলাতক আসামিসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দিবাগত রাতে বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার দিক নির্দেশনায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার গ্রেফতারকৃতদের পুলিশ আদালতে সোপর্দ করেছে।

গ্রেফতারকৃত পরোয়াভুক্ত আসামীরা হলেন- উপজেলার বারইগ্রাম (রেলষ্টেশন) এলাকার মৃত কাশেম আলীর ছেলে মকবুল হোসেন, কাঠালতলী এলাকার মনির আলীর ছেলে হেলাল মিয়া তার স্ত্রী মুজি বেগম, বিওসি কেছরীগুল এলাকার লেবুর আহমদের স্ত্রী পিয়ারা বেগম।

অন্যান্য এজাহারনামীয় আসামী সুনামগঞ্জ জেলার ছাতক থানার নোয়ারাই গ্রামের মৃত শানুর আহমদের ছেলে মো: ফজর আলী টিটু, হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার বংশিবপাশা গ্রামের মৃত লোকমান আহমদের ছেলে মো: আমির উদ্দিন (২৭), ৮(১২)২৪ মামলার তদন্ত প্রাপ্ত আসামী বড়লেখা উপজেলা ভাড্ডা গ্রামের মৃত মকবুল আলী ছেলে অমর উদ্দিন (৪৬), টুকা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সোহেল আহমদ (৪০)।

বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, গ্রেফতারকৃত আসামিদের সোমবার বিকেলে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad