বড়লেখায় মাদকবিরোধী অভিযানে ২ জনকে জরিমানাসহ কারাদণ্ড
Led Bottom Ad

বড়লেখায় মাদকবিরোধী অভিযানে ২ জনকে জরিমানাসহ কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

১৩/১১/২০২৫ ১১:০৯:৫৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারে বড়লেখা উপজেলায় মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ নাঈমা নাদিয়া-এর নেতৃত্বে এ ১২ নভেম্বর ২০২৫ (বুধবার) অভিযান পরিচালিত হয়।


অভিযানটি বড়লেখার দক্ষিণভাগ ও বড়খলা এলাকায় অনুষ্ঠিত হয়। এ সময় ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮’-এর ৯(১)(গ) ধারা লঙ্ঘনের অভিযোগে ৩৬(১) সারণির ১৬ নম্বর ক্রমিকের অধীনে মোট ২টি মামলায় ২ জনকে দোষী সাব্যস্ত করা হয়।


দোষীদের প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা এবং ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মোট ১,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া, আরও ২ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজারের নিকট সোপর্দ করা হয়েছে।


নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ নাঈমা নাদিয়া জানান, আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad