গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক
Led Bottom Ad

গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

১২/১১/২০২৫ ২২:২৬:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরীন।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে তিনি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, পাঠদান কার্যক্রম ও সার্বিক পরিবেশ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী।

পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ে শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে শিক্ষক-শিক্ষার্থীদের পরামর্শ দেন। তিনি বলেন, “শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, সময়ানুবর্তিতা ও অধ্যবসায়ের চর্চা গড়ে তুলতে হবে। শিক্ষা হলো উন্নত জাতি গঠনের প্রধান ভিত্তি।”

এ সময় তিনি বিদ্যালয়ের অবকাঠামো ও শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad