লাউয়াছড়ায় রেললাইনে স্লিপার ফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা
Led Bottom Ad

লাউয়াছড়ায় রেললাইনে স্লিপার ফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

১২/১১/২০২৫ ২০:১৬:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে রেললাইনে স্লিপার ফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) সকালে এই ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকাগামী কালনী এক্সপ্রেস লাউয়াছড়ার পশ্চিম বালিগাঁও এলাকায় পৌঁছালে রেলওয়ের ২৯৮ নম্বর পিলারের পাশে রেললাইনের ওপর একটি স্লিপার পড়ে থাকতে দেখেন কর্তব্যরত রেলকর্মীরা। তারা দ্রুত ট্রেন থামিয়ে দেন এবং স্লিপার সরিয়ে ফেলার পর চলাচল স্বাভাবিক হয়।


রেলওয়ে কর্মকর্তারা জানান, সময়মতো পদক্ষেপ না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। ঘটনার খবর পেয়ে রেলওয়ে ও থানা পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করে।


কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড়প্রসাদ দাস পলাশ বলেন, “দুর্বৃত্তরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে রেললাইনে স্লিপার ফেলে রেখেছিল। পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ তদন্ত করছে। অল্প সময়ের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। তবে দ্রুত পদক্ষেপে বড় দুর্ঘটনা এড়ানো গেছে।”


শ্রীমঙ্গল জিআরপি থানার ওসি খাইরুজ্জামান তালুকদার বলেন, “ঘটনাটি কে বা কারা করেছে তা তদন্ত চলছে। স্লিপারটি দুই রেললাইনের মাঝখানে রাখা ছিল। তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় বড় বিপর্যয় থেকে রক্ষা পেয়েছি।”


কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, “আমরাও ঘটনাস্থল পরিদর্শন করেছি। শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ বিষয়টি তদন্ত করছে।”


এদিকে ঘটনাটি নিয়ে এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে। যাত্রীরা ও স্থানীয় বাসিন্দারা লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে চলাচলকারী ট্রেনগুলোর নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad