বড়লেখায় ভোক্তা অধিকারের অভিযানে ৩২ হাজার টাকা জরিমানা
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১১ নভেম্বর) এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া।
অভিযান চলাকালে বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না রাখা, পণ্যের গুণগত মান অমান্য করা এবং ওজনসংক্রান্ত অনিয়মের অভিযোগে দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এসব অভিযোগে মোট ৩২ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়, যা তাৎক্ষণিকভাবে সংগ্রহ করা হয়।
অভিযানের সময় বড়লেখা পৌর মার্কেটের ‘ইয়াছিন বিরিয়ানি হাউজ’কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
বাজার মনিটরিং কার্যক্রমে উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। বড়লেখা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে—ভোক্তা অধিকার রক্ষা ও বাজার নিয়ন্ত্রণে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ রহমান
মন্তব্য করুন: