ভারতীয় বিষে জুড়ী নদী দূষিত, হুমকিতে হাকালুকি হাওর
Led Bottom Ad

ভারতীয় বিষে জুড়ী নদী দূষিত, হুমকিতে হাকালুকি হাওর

নিজস্ব প্রতিনিধি, জুড়ী

১১/১১/২০২৫ ১৮:১২:৫৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ভারতীয় অংশে মাছ ধরার টোপ হিসেবে ব্যবহৃত বিষ এখন জুড়ী নদীর পানিকে মারাত্মকভাবে দূষিত করেছে। নদীর স্রোতে ভেসে আসা এই বিষাক্ত পানি ছড়িয়ে পড়ছে হাকালুকি হাওর পর্যন্ত। ফলে স্থানীয় জীববৈচিত্র্য ও মাছের প্রজনন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।


নদীর তীরে থাকা চা বাগানের শ্রমিকরা কীটনাশক ব্যবহারের পর যন্ত্রপাতি নদীতে ধুয়ে ফেলায় দূষণ আরও বেড়েছে। এতে নদীর পানিতে তীব্র দুর্গন্ধ তৈরি হয়েছে; মরা মাছ ভেসে উঠছে, পানিও ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।


স্থানীয়রা বলছেন, ভারতীয় অংশে বিষ প্রয়োগের পর তা সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অংশে এসে বিপর্যয় সৃষ্টি করছে। কিছু অসাধু জেলে একই পদ্ধতিতে স্থানীয়ভাবেও বিষ প্রয়োগ করছে।


পরিবেশবিদরা সতর্ক করেছেন, এখনই ব্যবস্থা না নিলে জুড়ী নদী ও হাকালুকি হাওরের জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে।


মৎস্য কর্মকর্তারা জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী বিষ প্রয়োগ দণ্ডনীয় অপরাধ। বিজিবি ও প্রশাসন টহল জোরদার করেছে এবং সচেতনতা কার্যক্রম চলছে। তবে উজানে বিষ প্রয়োগ রোধে কূটনৈতিক পদক্ষেপ জরুরি বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।

রোদ্দুর রিফাত

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad