বড়লেখায় প্রথমবারের মতো “পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ” গঠন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ছিন্নভিন্ন শ্রমিক সংগঠনগুলোর ঐক্যের ধারাবাহিকতায় প্রথমবারের মতো গঠিত হয়েছে “পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। রবিবার সন্ধ্যার পর বড়লেখা উপজেলার একটি স্থানীয় মিলনায়তনে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই পরিষদের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। সভায় উপজেলার বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে শ্রমিকদের অধিকার, নিরাপদ সড়ক, ও ন্যায্য মজুরি নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
ঘোষিত কার্যকরী কমিটি নিম্নরূপ:
সভাপতি: আব্দুল আহাদ, কার্যকরী সভাপতি: সাইফুল ইসলাম খলকু, সহ-সভাপতি: আব্দুল আহিদ, সাধারণ সম্পাদক: হুসাইন ইকবাল, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক: জালাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক: দুলু মিয়া ইসলাম, সাংগঠনিক সম্পাদকবৃন্দ: মো. ইউনুছ মিয়া, সাইফুল ইসলাম, বদরুল ইসলাম, রাসেল আহমদ, তাহের আহমদ, আব্দুল মুকিত, দেলোয়ার হোসেন, কামরুল ইসলাম, সুমন আহমদ।
নবগঠিত কমিটির নেতারা জানান, “পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ” বড়লেখার পরিবহন শ্রমিকদের ন্যায্য দাবি আদায়, শ্রমিক কল্যাণ তহবিল গঠন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা আরও বলেন, এই ঐক্য পরিষদ রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে সকল শ্রমিকের অধিকার রক্ষায় কাজ করবে এবং শ্রমজীবী মানুষের কল্যাণে ঐক্যের মঞ্চ হিসেবে প্রতিষ্ঠিত হবে।
এ রহমান
মন্তব্য করুন: