কুলাউড়ায় ভিডিও রেকর্ড চালু রেখে যুবকের আত্মহত্যা
Led Bottom Ad

কুলাউড়ায় ভিডিও রেকর্ড চালু রেখে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, কুলাউড়া

১০/১১/২০২৫ ১৬:২৭:৩৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনসুর গ্রামে স্বপন আহমেদ (২৮) নামের এক যুবক নিজ গৃহে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মৃত স্বপন আহমেদ ওই গ্রামের মখই মিয়ার পুত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, স্বপনের দুইজন স্ত্রী থাকলেও বর্তমানে কেউই তার সঙ্গে বসবাস করতেন না। ঘরে শুধু স্বপন ও তার মা থাকতেন। রোববার (৯ নভেম্বর) রাতে নিজ ঘরে দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। ফাঁস দেওয়ার আগে স্বপন নিজের মোবাইল ফোনে ভিডিও রেকর্ড চালু করেন বলে জানা গেছে। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠিয়েছে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এটি একটি আত্মহত্যার ঘটনা। বিষয়টি তদন্ত করে আত্মহত্যার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad