শ্রীমঙ্গলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, আহত কয়েকজন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিয়ন্ত্রণ হারানো একটি লোকাল বাস বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিলে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। শনিবার সকালে সাতগাঁও চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জগামী ‘হবিগঞ্জ এক্সপ্রেস’ পরিবহনের বাসটি শ্রীমঙ্গল থেকে ছেড়ে অল্প দূরেই পৌঁছালে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি ছিটকে গিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে জোরে ধাক্কা লাগে। দুর্ঘটনায় আহত যাত্রীদের স্থানীয়রা উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে বলে স্থানীয়রা জানান।
এ রহমান
মন্তব্য করুন: