মৌলভীবাজারে ১২১ পিস ইয়াবাসহ একজন আটক
Led Bottom Ad

মৌলভীবাজারে ১২১ পিস ইয়াবাসহ একজন আটক

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

০৯/১১/২০২৫ ১৩:৫৯:৫৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের মোজেফরবাদ এলাকা থেকে ১২১ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত ব্যক্তির নাম জুনেদ মিয়া (৩৬)। তিনি মৌলভীবাজার সদর উপজেলার ২নং মনুমুখ ইউনিয়নের মোজেফরবাদ গ্রামের বাসিন্দা।

ডিবির এসআই (নিরস্ত্র) মো. আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে বুধবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জুনেদ মিয়ার কাছ থেকে ১২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad