জুড়ীতে গাঁজাসহ তিনজন আটক
Led Bottom Ad

বিজিবি-পুলিশের যৌথ অভিযান

জুড়ীতে গাঁজাসহ তিনজন আটক

নিজস্ব প্রতিনিধি,বড়লেখা :

০৮/১১/২০২৫ ২২:৩১:১৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) গভীর রাতে উপজেলার সীমান্ত সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জুড়ী থানা পুলিশ ও বিজিবির একটি দল যৌথভাবে অভিযান চালায়। অভিযানের সময় প্রায় ১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতদের নাম-পরিচয় প্রকাশ না করলেও তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ ও বিজিবি একসাথে কাজ করছে।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad