চোর আটক
মৌলভীবাজারে সিএনজি চুরি, কয়েক ঘন্টায় উদ্ধার
মৌলভীবাজার সদর হাসপাতালে জুমার নামাজের সময় সিএনজি অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে। তবে এলাকাবাসীর তৎপরতায় কয়েক ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে এবং এক চোরকেও আটক করা হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে নামাজ চলাকালে সরকারবাজার এলাকায় পার্ক করা একটি সিএনজি অটোরিকশা চুরি করে নিয়ে যায় চোরচক্রের এক সদস্য। বিষয়টি টের পেয়ে চালক ও স্থানীয়রা দ্রুত চারদিকে খোঁজখবর শুরু করেন। পরে এলাকাবাসীর সহযোগিতায় মৌলভীবাজার সদর উপজেলার ৪নং আপার কাগাবলা ইউনিয়নের আথানগিরি গ্রাম থেকে চুরি যাওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়। এ সময় স্থানীয়রা চোরটিকেও আটক করে পুলিশে সোপর্দ করেন।
খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চোরকে হেফাজতে নেয়। বর্তমানে সে পুলিশের জিজ্ঞাসাবাদে রয়েছে। পুলিশ জানায়, চুরির ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ রহমান
মন্তব্য করুন: