বড়লেখায় শরিফুল হক সাজুকে নিয়ে নেতাকর্মীদের মোটরসাইকেল শোভাযাত্রা
মৌলভীবাজারের বড়লেখায় উৎসবমুখর পরিবেশে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে শরিফুল হক সাজুকে পৌর শহরে নিয়ে আসছেন স্থানীয় নেতাকর্মীরা। বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শতাধিক মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা বড়লেখা শহরে প্রবেশ করেন।
শোভাযাত্রায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে পুরো শহর এলাকায় সৃষ্টি হয় উৎসবের আমেজ। তারা দলীয় পতাকা ও ব্যানার নিয়ে “ধানের শীষে ভোট দাও” স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা।
শরিফুল হক সাজু আগমন উপলক্ষে শহরের প্রধান প্রধান সড়কে দাঁড়িয়ে সাধারণ মানুষও শোভাযাত্রা উপভোগ করেন। শোভাযাত্রা শেষে তিনি সংক্ষিপ্ত পথসভায় দলের নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই শোভাযাত্রা আসন্ন জাতীয় নির্বাচনে বড়লেখা-জুড়ী আসনে বিএনপির প্রার্থীর প্রতি জনসমর্থনের একটি বার্তা হিসেবে কাজ করবে।
তাহির আহমদ
মন্তব্য করুন: