নতুন ট্রেন চালু ও রেলপথ সংস্কারসহ ৮ দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন
Led Bottom Ad

নতুন ট্রেন চালু ও রেলপথ সংস্কারসহ ৮ দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

১৮/১০/২০২৫ ১৯:১৮:৩৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট-আখাউড়া সেকশনে দ্রুত নতুন দুইটি ট্রেন চালু ও রেলপথ সংস্কারসহ ৮ দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (১৮ অক্টোবর) দুপুরে আমরা শ্রীমঙ্গলবাসীর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।


মানববন্ধনে বক্তারা বলেন, ‘পর্যটন অঞ্চল আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার করে ডাবল লাইনে উন্নীতকরণসহ দুইটি নতুন ট্রেন দ্রুত চালু না করলে পর্যটন উন্নয়ন ব্যাহত হবে। ভোগান্তি বাড়বে- এসব অঞ্চলের ব্যবসায়ীসহ সাধারণ মানুষের।’


মানববন্ধনকারীর ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধ, সিলেট রেলপথে আধুনিক সেবা ও অবকাঠামোগত উন্নয়নসহ ৮ দাবি তুলে ধরেন। 


মানবন্ধনে বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি সৈয়দ নেসার আহমদ, শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল রফি আহমদ চৌধুরী, সাংবাদিক কাওসার ইকবাল, শ্রীমঙ্গল সনাকের সহ-সভাপতি কাজী আছমা, সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. একরামুল কবীর, মাগুড়ছড়ার খাসি পুঞ্জির মন্ত্রী জিডিশন প্রধান সুচিয়াং, ফারিয়ার সভাপতি দেবব্রত হাবুল। 


তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad