এইচএসসির ফল বিপর্যয়, সিলেট বোর্ডে অর্ধেকই ফেল
Led Bottom Ad

এইচএসসির ফল বিপর্যয়, সিলেট বোর্ডে অর্ধেকই ফেল

প্রথম সিলেট প্রতিবেদন

১৬/১০/২০২৫ ১৫:১৮:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ৫১.৮৬ শতাংশ। যা গত বছরের তুলনায় ৩৩.৫৩ শতাংশ কম। দীর্ঘ ৫ বছর পর পূর্ণাঙ্গ সিলেবাসে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে এই ফলাফল ২০ বছরের মধ্যে সর্বনিম্ন। 


বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে ফল ঘোষণা করেন সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী।


এ সময় তিনি জানান, এ বছর সিলেট শিক্ষাবোর্ড থেকে মোট ৬৯ হাজার ১৭২ জন পরীক্ষার্থী অংশ নেয় এরমধ্যে পাস করে ৩৫ হাজার ৮৭১ জন, গড় পাসের হার ৫১.৮৬ শতাংশ, এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬০২ জন।


ফল বিশ্লেষণে দেখা গেছে, বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়, ১২ হাজার ৮৯৩ জন যার মধ্যে কৃতকার্য হয়েছে ৯ হাজার ৭৯২ জন। বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৩৭৯ জন।


এদিকে, মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশ ৪৭ হাজার ১৪৮ জন শিক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ২১ হাজার ৪৯৭ জন, যার মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ১৫৩ জন। 


এছাড়াও বানিজ্য বিভাগ থেকে ৯ হাজার ২৭২ জন অংশ নিয়ে পাস করে ৪ হাজার ৫৮২ জন, যার মধ্যে জিপিএ ৫ পেয়েছে মাত্র ৭০ জন। 


ফল বিপর্যয়ের কারণ সম্পর্কে সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আনোয়ার হোসেন চৌধুরী বলেন, দীর্ঘ দিন পর পূর্নাঙ্গ সিলেবাসে পরীক্ষা হওয়া, শিক্ষার্থীদের ক্লাসে অনুপস্থিতি, গুনগত মানের শিক্ষকদের অভাবে গড় পাসের সংখ্যা কমেছে।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad