সিলেট রোডে নতুন ট্রেন চালুসহ ৮ দফা দাবি আদায়ে ঢাকায় বৃহত্তর সিলেটবাসীর সভা শনিবার
Led Bottom Ad

সিলেট রোডে নতুন ট্রেন চালুসহ ৮ দফা দাবি আদায়ে ঢাকায় বৃহত্তর সিলেটবাসীর সভা শনিবার

প্রথম ডেস্ক

১৬/১০/২০২৫ ০২:০৪:৫৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট রোডে দুই জোড়া স্পেশাল ট্রেন চালুসহ রেলপথ সংস্কারের ৮ দফা দাবি বাস্তবায়ন ও ঢাকা সিলেট মহাসড়কের কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে ঢাকাস্থ বৃহত্তর সিলেটবাসীর উদ্যোগে এক মানববন্ধন ও অবস্তান কর্মসূচী অনুষ্ঠিত হবে। জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে ১৮ অক্টোবর বেলা সাড়ে ১০ টায় অনুষ্ঠিতব্য কর্মসূচীতে সকলের যথাসময়ে উপস্থিতি কামনা করেছেন ঢাকাস্থ বৃহত্তর সিলেটাসীর পক্ষে জালালাবাদ এসোসিয়েশন এর সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন  আহমেদ।  


এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, হযরত শাহজালাল (রহ.), শাহ পরান(রহ.) ও ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি এবং দুটি পাতা একটি কুড়ি ও রেমিটেন্স যোদ্ধা খ্যাত সিলেট বিভাগ আজ একটি অবহেলিত এবং বিচ্ছিন্ন জনপদের নাম।  কিন্তু পরিতাপের বিষয়,ঢাকার সাথে বৃহত্তর সিলেট বিভাগের সড়ক পথের অবস্থা খুবই নাজুক এবং ব্রিটিশ আমলে স্থাপিত রেলপথের অবস্থা আরো খারাপ। এই অবস্থায় রেলের টিকিট কালোবাজারির হাত থেকে পরিত্রাণ ও অন্যান্য বিষয়াবলী নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এবং দাবি আদায়ের লক্ষ্যে ঢাকাস্থ বৃহত্তর  সিলেটবাসীর  আয়োজনে আয়োজিত  "মানববন্ধন" কর্মসূচিতে যোগদান করার জন্য তিনি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান।  


তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad