জামায়াত ইসলাম কল্যাণমুলক রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর-অধ্যাপক আব্দুল হান্নান

জামায়াত ইসলাম কল্যাণমুলক রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর-অধ্যাপক আব্দুল হান্নান

নিজস্ব প্রতিনিধি, বিশ্বনাথ

১৫/১০/২০২৫ ১৭:০৮:৪৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট- ২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান বলেন,জুলাইয়ের চেতনাকে ধারণ করে জামায়াতে ইসলাম একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। জামায়াত ক্ষমতায় গিয়ে সেবকের ভূমিকায় থাকতে চায়।  তিনি বলেন, জুলাই বিপ্লবে আমাদের তরুনরা সন্ত্রাস দূর্নীতি চাঁদাবাজ দুর করতে যে ভাবে জীবন দিয়েছে,তাদের সেই জীবন দেয়াকে কখনো বিফলে যেতে দিতে পারিনা।তাই জুলাই বিপ্লবের চেতনায় সবাইকে নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুখী সমৃদ্ধ ও কল্যাণমূলক রাষ্ট্র গড়তে বদ্ধপরিকর। 

তিনি মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে পৌরসভার ৭ নং ওয়ার্ডের বিশ্বনাথ পশ্চিম পুরান বাজারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কথাগুলো বলেন। 


স্থানীয় ওয়ার্ডের সাবেক মেম্বার হেলাল আহমদ সভাপতিত্বে  ও ওয়ার্ড সভাপতি কাওছার আহমদ নাহিনের পরিচালনায় অনুষ্ঠিত  মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পৌর জামাতের আমীর এইচ এম আক্তার ফারুক, বিশ্বনাথ উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিন,পৌর নায়েবে আমীর আব্দুস সোবহান, বিশ্বনাথ পৌর সেক্রেটারী জাহেদুর রহমান,বিশ্বনাথ উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহসভাপতি আব্দুল মজিদ মেম্বার।

উপস্থিত ছিলেন,কামরুল ইসলাম দুলাল,জাহেদুর রহমান,মোহাম্মদ ফারুক মিয়া, মোহাম্মদ রুহুল আমীন,কবির মিয়াসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার জনসাধারণ। এর আগে পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের ইলামের গাঁও গ্রামে আরো একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


তাহির আহমদ

মন্তব্য করুন: