ওসমানীনগরে আল-ইনসান ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির
ওসমানীনগরে অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু সেবা দিয়েছে আল-ইনসান ফাউন্ডেশন। শনিবার (১১ অক্টোবর ২০২৫) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পশ্চিম মোবারকপুরে হাজী ইনসান উল্লাহ মার্কেটে এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
চিকিৎসা কার্যক্রমে সহযোগিতা করে ভার্ড চক্ষু হাসপাতাল, ওসমানীনগর, সিলেট। শতাধিক রোগী এ ক্যাম্পে চোখের পরীক্ষা, বিনামূল্যে চশমা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন। পাশাপাশি বাছাইকৃত ছানি রোগীদের হাসপাতাল নিয়ে গিয়ে অপারেশন ও পরবর্তী সব সেবাও ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে প্রদান করা হবে।
এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করেন আলহাজ্ব ফজল উদ্দিন, চেয়ারম্যান, আল-ইনসান ফাউন্ডেশন ইউ.কে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অসহায় জনগোষ্ঠীর পাশে থেকে চিকিৎসাসেবার আলো পৌঁছে দিতে ফাউন্ডেশন নিয়মিতভাবে সামাজিক ও মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এ রহমান
মন্তব্য করুন: