শ্রীমঙ্গলে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার
Led Bottom Ad

শ্রীমঙ্গলে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

০৫/১০/২০২৫ ১৭:৫৮:১১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। রোববার (৫ অক্টোবর) সকালে উপজেলার খাইছড়া চা বাগানের একটি লেকের পাশ থেকে সাপটি উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা।


স্থানীয়রা জানান, রোববার সকালে খাইছড়া চা বাগানে শ্রমিকরা চা পাতা তোলার সময় হঠাৎ লেকের পাশে একটি বিশাল আকৃতির অজগর সাপ দেখে আতঙ্কিত হয়ে কাজ বন্ধ করে বিষয়টি ম্যানেজারকে জানান। পরবর্তীতে ভাড়াউড়া চা বাগানের ডেপুটি ম্যানেজার সাদিকুল রহমান ও খাইছড়া চা বাগানের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আবু নাসির মো. জামান নাহিদ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।


বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, খাইছড়া চা বাগানে কাজ করতে আসা চা শ্রমিকরা একটি লেকে বিশাল অজগর দেখতে পেয়ে বাগান কর্তৃপক্ষকে জানান। বাগানের ম্যানেজারের মাধ্যমে আমি খবর পেয়ে পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল থেকে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করি।


বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক বলেন, উদ্ধার করা অজগরটি লম্বায় প্রায় ১২ ফুট এবং ওজন প্রায় ২১ কেজি হবে। অজগরটির স্বাস্থ্য পরীক্ষা  শেষে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে।


তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad