মাধবপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র‌্যালি ও দোয়া
Led Bottom Ad

মাধবপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র‌্যালি ও দোয়া

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

০৬/০৯/২০২৫ ২০:৫৭:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগন্জের মাধবপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এর মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নাবী ( সাঃ) পালিত হয়েছে। আজ (শনিবার) সকালে ঐতিহ্যবাহী হরিপুর দরবার শরীফের মুর্শিদ ক্বেবলা পীরে কামেল হযরত মাওলানা মাহবুবুর রহমান মারাজ (মা:জি:আ:)-এর নেতৃত্বে  জশ্নে জুলুশ (র‌্যালী) বের করা হয়। এসময় জশনে জুলুশে অংশ নেন আশে কান মুরিদান ও ভক্তবৃন্দ। র‌্যালীটি হরিপুর দরবার শরীফ হতে বের হয়ে মাধবপুর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে  দরবার শরীফে এসে মোনাজাত ও তাবারুক বিতরণের মধ্যমে দিয়ে শেষ হয়।


এ সময়  উপস্থিত ছিলেন হরিপুর দরবার শরিফের খলিফা মুহাদ্দিস মুফতি শাফি মাহমুদ সাহেব, হযরত মাওলানা মুহাদ্দিস ও মুফাচ্ছির ফরহাদ হোসাইন, হরিপুর সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা মুখলেছুর রহমান। এছাড়া  মাধবপুর উপজেলা আহলে সুন্নাত ওয়াল  জামা' আত বাংলাদেশ ও সহযোগী সংগঠনের উদ্যাগে র‌্যালী বের করা হয়। পড়ে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও দোয়া অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad