মৌলভীবাজারে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এসআই’র মৃত্যু নিহত
মৌলভীবাজার কর্মরত অবস্থায় এক এসআই মৃত্যুবরণ করেছেন। পুলিশ কর্মকর্তার নাম আলমগীর হোসেন ভূঁইয়া (সশস্ত্র)। তিনি পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। সোমবার(১ সেপ্টেম্বর) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হলে বিকাল ৪ টা ৪৫ মিনিটে মৌলভীবাজার জেলা হাসপাতালে ভর্তি করা হলে, সেখানে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মৌলভীবাজার পুলিশ লাইন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা(আরআই) আব্দুল হান্নান জানান, তিনি দীর্ঘদিন থেকে হৃদ যন্ত্রের রোগে ভোগছিলেন। আজ শ্রীমঙ্গলে অত্যধিক গরম থাকায় দুপুরে তিনি শ্রীমঙ্গল থানাধীন মির্জাপুর পুলিশ ক্যাম্পে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাঁকে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলায় । তিনি দুই মেয়ে এবং এক ছেলে সন্তানের জনক। তিনি ১৯৯২ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগদান করেন।
তাহির আহমদ
মন্তব্য করুন: