মৌলভীবাজার সাবেক এমপির ছেলে গ্রে ফ তা র
মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমেদের কনিষ্ঠ ছেলে ফজলে রাব্বি সাদমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) রাত ৯ টার দিকে মৌলভীবাজার শহরের একটি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সাদমানের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মামলা রয়েছে। তাঁর বাবা সাবেক সংসদ সদস্য নেছার আহমেদ গত ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছেন।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন সাদমান মৌলভীবাজার শহরে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: