দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে তাহিরপুরে বিএনপির বিক্ষোভ

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে তাহিরপুরে বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি,তাহিরপুর

২৮/০৯/২০২৬ ১৭:৫১:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সুনামগঞ্জের তাহিরপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা বিএনপি। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিলে অংশ নেন।

মিছিলটি তাহিরপুর উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে একটি পথসভায় মিলিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা বক্তব্য দেন।

সভায় তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুনাব আলী বলেন, ‘দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের ষড়যন্ত্র বা অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করা হবে।’

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল বলেন, ‘দেশের মানুষের অধিকার ও শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে বিএনপির নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ। জনগণের পাশে থেকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের অবস্থান তুলে ধরব।’ পথসভায় বক্তারা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, রাজনৈতিক সহনশীলতা বৃদ্ধি এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিল ও পথ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,তাহিরপুর উপজেলা বিএনপি সদস্য একে এম নাসের উজ্জ্বল, চান মিয়া মাষ্টার, আমির শাহ,শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমেদ মুরাদ, বালিজুরি ইউনিয়ন বিএনপি সভাপতি সাখাওয়াত হোসেন, উপজেলা যুবদল আহব্বায়ক এনামুল হক এনাম, ছাত্রদল আহব্বায়ক আবুল হাসান রাসেল সহ অন্যান্য নেতৃবৃন্দ

শামসুল আলম আখঞ্জী / নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad