মৌলভীবাজারে ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণের অভিযোগে ২ যুবদল কর্মী আটক

মৌলভীবাজারে ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণের অভিযোগে ২ যুবদল কর্মী আটক

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

২৮/০৯/২০২৬ ১৫:৩৪:১০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের রাজনগরে ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণের অভিযোগে আটক দুই যুবদল কর্মী রিপন আহমদ ও রামিম আহমদ জামিন পেয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) উপজেলা সদরে বিএনপির বিক্ষোভ মিছিল শেষে কলেজ পয়েন্ট এলাকায় একটি গাড়ির গতি প্রতিরোধ করেন রিপন ও রামিম। গাড়িতে থাকা ব্যক্তিরা নিজেদের ম্যাজিস্ট্রেট পরিচয় দিলে তাঁদের সঙ্গে রিপনের অসদাচরণের অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ দুজনকে আটক করে থানায় নিয়ে যায় এবং শ্রীমঙ্গলের একটি সিএনজি অটোরিকশা চুরি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে যুবদল কর্মীদের আটকের প্রতিবাদে রোববার রাতে রাজনগর থানা ঘেরাও করে বিক্ষোভ করেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের এবং রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম শেলনসহ সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন। পুলিশের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় জামিনের আশ্বাসের পর বিক্ষোভকারীরা থানা এলাকা ত্যাগ করেন।

পরদিন সোমবার (২৮ সেপ্টেম্বর) আদালতে জামিন আবেদন করা হলে শুনানি শেষে আদালত রিপন আহমদ ও রামিম আহমদের জামিন মঞ্জুর করেন।

নীরব চাকলাদার/ পূড়া বাড়াইক/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad