সিলেটে বাঁশের বেড়া দিয়ে সরকারি সড়ক অবরুদ্ধ : অভিযুক্ত আওয়ামী লীগ নেতা

সিলেটে বাঁশের বেড়া দিয়ে সরকারি সড়ক অবরুদ্ধ : অভিযুক্ত আওয়ামী লীগ নেতা

প্রথম ডেস্ক

২৬/০৯/২০২৬ ১৯:২৫:০২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট সদর উপজেলার শাহপরান (রহ.) থানাধীন খাদিমনগর ইউনিয়নের পীরের বাজার এলাকায় ব্রিটিশ আমল থেকে ব্যবহৃত একটি ঐতিহ্যবাহী সরকারি সড়ক বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার মারাত্মক অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। 

প্রাপ্ত দরখাস্ত সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে স্থানীয় মেম্বার সমুজ আলী 'উত্তর মোকামেরগুল শাহ-সুন্দর (রহ.) রোডের' অসংগঠিত ব্রিজের সংলগ্ন স্থানে বেআইনিভাবে বাঁশের বেড়া দিয়ে পুরো রাস্তাটি পুরোপুরি অবরুদ্ধ করে দেন। উক্ত সমুজ আলী ৪ নম্বর খাদিমপাড়া ইউপির সাংগঠনিক সম্পাদক ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে পরিচিত। এই রাস্তাটি পীরের বাজার এলাকার তামাকিল প্রধান সড়ক থেকে শুরু হয়ে উত্তর মোকামেরগুল ও ছাগলছাট চা বাগান হয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বিস্তৃত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চলাচলের মাধ্যম। দীর্ঘদিন ধরে এটি সাধারণ মানুষের যাতায়াতে ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানে রাস্তাটি অবরুদ্ধ করায় ওই এলাকার হাজার হাজার সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। 

উল্লেখ্য, আগামী ২-৩ মাসের মধ্যে সিলেট-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের উদ্যোগে সড়কটির সংস্কার ও পুনর্নির্মাণ কাজ শুরু হওয়ার কথা রয়েছে। অভিযোগে আরও প্রকাশ পায় যে, অভিযুক্ত সমুজ আলীর বিরুদ্ধে সিলেটে বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে খাদিম রিজার্ভ ফরেস্ট থেকে রাতের আঁধারে বেআইনিভাবে সরকারি গাছ কেটে পীরের বাজারে অবস্থিত তার অবৈধ করাতকলে (সমিল) প্রক্রিয়াজাত করে প্রতিদিন লাখ লাখ টাকার অবৈধ ব্যবসা পরিচালনারও গুরুতর অভিযোগ রয়েছে। তার এমন অপকর্ম ও প্রভাবের কারণে এলাকাবাসী বর্তমানে চরম অতিষ্ঠ ও জিম্মি অবস্থায় দিন কাটাচ্ছেন।

এ বিষয়ে এলাবাসীর পক্ষে আবদুর রহিম, অবদুস সালাম ও করিম মিয়া সিলেট জেলা প্রশাসক (ডিসি) বরাবর একটি লিখিত আবেদন দায়ের করে সরজমিনে তদন্তপূর্বক অনতিবিলম্বে অবৈধ বেড়া অপসারণ করে সড়কটি সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করার জোর দাবি জানিয়েছেন। অনুলিপি ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, সংশ্লিষ্ট আসনের সংসদ সদস্য/মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা, পুলিশ কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার ও শাহপরান (রহ.) থানার অফিসার ইনচার্জ (ওসি) সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে।   

নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad