জুড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৩৮ বোতল ভারতীয় মদ জব্দ

জুড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৩৮ বোতল ভারতীয় মদ জব্দ

নিজস্ব প্রতিনিধি, জুড়ী

২৩/০৯/২০২৬ ১৩:৫৭:২৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের জুড়ী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৩৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এই অভিযান পরিচালনা করে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ফুলতলা বিওপির একটি টহল দল জুড়ী উপজেলার সীমান্ত থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৭ নম্বর ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী এলাকায় এই অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ওই মাদকদ্রব্য জব্দ করা হয়।

বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান, এসইউপি জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় পূর্ব বটুলী এলাকা থেকে ভারতীয় মদগুলো জব্দ করা হয়। এ ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, সীমান্তে অবৈধ চোরাচালান ও মাদক প্রবেশ রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

হিফজুর রহমান -রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad