কমলগঞ্জে এসআরবি’র দুটি এয়ারগান উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে দুটি এয়ারগান উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামের একটি দোকানের পেছনের বাঁশঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় এয়ারগান দুটি উদ্ধার করা হয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এসআরবি-৯ সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এসআরবি-৯-এর একটি দল পূর্ব জালালপুর গ্রামের একটি দোকানের পেছনে বাঁশঝোপে তল্লাশী চালিয়ে সাদা প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার করা হয়। তবে এঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার এর সত্যতা নিশ্চিত করে এসআরবি-৯-এর মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, এয়ারগান দুটির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা এয়ারগান দুটি জিডিমূলে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
নীরব চাকলাদার. / ডিডি / প্রসি -২০২৬
মন্তব্য করুন: