স্ত্রীর সাথে বিরোধের জের,জকিগঞ্জে যুবকের আত্মহত্যা!

স্ত্রীর সাথে বিরোধের জের,জকিগঞ্জে যুবকের আত্মহত্যা!

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

১১/০৮/২০২৫ ২২:৩৬:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করেছে এক যুবক। 

আজ (১১ অগাস্ট) বিকালে তার শয়নকক্ষে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে বারহাল ইউনিয়নের মাইজগ্রামের আব্দুল আজিজের ছেলে রুবেল আহমেদ আত্মহত্যা করে! 


স্হানীয় ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছালিক আহমেদ জানান, তার স্ত্রীর সাথে বিরোধের জের ধরে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। 


জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করব। আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: