ফেসবুকে স্ট্যাটাস কে কেন্দ্র করে সিলেটে ‘যুবদল কর্মী’ খুন
Led Bottom Ad

ফেসবুকে স্ট্যাটাস কে কেন্দ্র করে সিলেটে ‘যুবদল কর্মী’ খুন

প্রথম সিলেট প্রতিবেদন

১০/০৮/২০২৫ ১৩:৫৮:৫৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের গোলাপগঞ্জ পৌর শহরের কদমতলী এলাকায় শনিবার দিবাগত রাতে ছুরিকাঘাতে রনি হোসাইন (৩০) নামের এক যুবক খুন হয়েছেন। স্থানীয়ভাবে তিনি যুবদল কর্মী হিসেবে পরিচিত ছিলেন। ধারণা করা হচ্ছে, ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।


গোলাপগঞ্জ মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জামাল উদ্দিন আহমদ জানান, প্রাথমিকভাবে পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রাজু এই খুনের সঙ্গে জড়িত বলে জানা গেছে। এলাকাবাসীর অভিযোগ, রাজুর বিরুদ্ধে ফেসবুকে একাধিক স্ট্যাটাস দেওয়ায় রনিকে ছুরিকাঘাত করা হয়। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে এবং প্রকৃত দোষীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে পুলিশ এখনো নিহত রনি বা অভিযুক্ত রাজুর রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেনি।


ছুরিকাঘাতের পর রনিকে তার স্বজনরা রক্তাক্ত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। স্বজনদের অভিযোগ, হাসপাতালের জরুরি বিভাগের ফটক তালাবদ্ধ ছিল। দীর্ঘ সময় পর তালা ভাঙার চেষ্টা করলে একজন এসে ফটক খুলে দেন। ততক্ষণে দেরি হয়ে যাওয়ায় চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।


উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার রাতে সিলেট নগরের কিনব্রিজ এলাকায় ছিনতাইকারীদের হাতে ডালিম নামের আরেক যুবক খুন হন। পুলিশ জানায়, ছিনতাই সংক্রান্ত অভ্যন্তরীণ বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছিল। সেই ঘটনায় প্রধান অভিযুক্তসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad