কুলাউড়ায় স্ত্রীকে কু-প্রস্তাব: কারণ জানতে চেয়ে মারধরের শিকার স্বামী

কুলাউড়ায় স্ত্রীকে কু-প্রস্তাব: কারণ জানতে চেয়ে মারধরের শিকার স্বামী

নিজস্ব প্রতিনিধি, কুলাউড়া

১৮/০৭/২০২৬ ১৯:১৮:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কুলাউড়ায় স্ত্রীকে কু-প্রস্তাব দেওয়ার বিষয়টি জিজ্ঞাসা করতে গিয়ে জাকির হোসেন নামে এক ব্যক্তি মারধরের শিকার হয়েছেন। এসময় জাকিরের স্ত্রী রিয়া আক্তারও কু-প্রস্তাবকারীর হামলায় আহত হন। এ নিয়ে ভুক্তভোগি স্বামী-স্ত্রী শনিবার (১৮ জুলাই) বিকেলে এক সংবাদ সম্মেলন করেন। 


তারা অভিযোগ করে বলেন- আমরা পৃথিমপাশা গ্রামের বাসিন্দা। তবে আমরা বর্তমানে রবিরবাজার-টিলাগাঁও সড়কের পাশে কয়ছর মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকি। এই বাসার পাশে আলী হোসেন কয়েছ (৪৫) একটি ঘর নির্মাণ করছেন। জাকির হোসেন বলেন- আমার বাসার পাশে থাকার সুবাদে আমার স্ত্রী রিয়া আক্তার (২০) এর প্রতি কয়েছের কু-দৃষ্টি পড়ে। সে নানা সময় সরাসরি এবং মোবাইল ফোনে কু-প্রস্তাব দেয় রিয়াকে। এবিষয়টি আমি অবগত হই। এক পর্যায়ে ১৬ জুলাই (বৃহস্পতিবার) বিকেলে কয়েছ’কে বিষয়টি জিজ্ঞাসা করতে গেলে এসময় কয়েছ ঘরের কাজে ছিলো। কথা কাটাকাটির একপর্যায়ে কয়েছ ক্ষিপ্ত হয়ে তার সহযোগীদের নিয়ে দেশীয় অস্ত্রসহ আমি ও স্ত্রী রিয়া আক্তারকে এলোপাতাড়িভাবে মারধর করে। চুলে ধরে টানা-হেঁছড়া ও কাপড় ছোপড় খুলে শ্লীলতাহানীর চেষ্টা চালায়। 


তাৎক্ষনিক স্থানীয়রা আমাদের উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে পাঠান। এদিকে চিকিৎসা নিয়ে ওইদিন রাতে আলী হোসেন কয়েছসহ ৪জনকে অভিযুক্ত করে কুলাউড়া থানায় রিয়া আক্তার বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকে ভুক্তভোগিসহ প্রতিবেশীরা আতঙ্কের মধ্যে রয়েছেন। 


অভিযুক্ত আলী হোসেন কয়েছ জানান, আমার জায়গা থেকে কিছু গাছ কাটা নিয়ে ওদের সাথে বিরোধ রয়েছে। শুধু জাকির হোসেনকে মারধর করেছি। ঘটনার পর তাকে ঔষধপত্র কিনে দিয়েছি।  


এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, অভিযোগের বিষয়টি তদন্তক্রমে ব্যবস্থা নেওয়া হবে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad