হবিগঞ্জে পুকুরের পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু
হবিগঞ্জ সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে ইন্দ্রা দাশ (৭) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার পৈল গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
মৃত ইন্দ্রা দাশ ওই গ্রামের রাজমিস্ত্রি বিজয় দাশের মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় ইন্দ্রা। একপর্যায়ে সে পানিতে তলিয়ে নিখোঁজ হয়। দীর্ঘক্ষণ তার খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা পুকুরে তল্লাশি শুরু করেন। পরে তাকে উদ্ধার করে দুপুরে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: